টাইরো চেকপয়েন্ট - লারাভেল নিউজ!

সকাল সকাল একটা মন ভালো করা খবর - লারাভেল নিউজ গতকালকে আমার টাইরো চেকপয়েন্ট লারাভেল প্যাকেজটা কভার করেছে

1 min read
March 28, 2026 · Laravel · Hasin Hayder

সকাল সকাল একটা মন ভালো করা খবর - লারাভেল নিউজ গতকালকে আমার টাইরো চেকপয়েন্ট লারাভেল প্যাকেজটা কভার করেছে। সাথে একটা ছোট ইউটিউব ভিডিও দিয়ে দিয়েছে ওরা।

টাইরো চেকপয়েন্ট কি কাজ করে? বেসিকালি এটা আপনার SQLite ডেটাবেজের জন্য Git এর মতো টুল। আপনি যেকোনো এক্সপেরিমেন্ট, রিস্কি অপারেশন বা টেস্টিং-এর আগে, অথবা শুধু ব্যাকআপ রাখার জন্য স্ন্যাপশট সেভ করতে পারবেন, এবং সেই স্ন্যাপশটগুলো পরে রিস্টোর করতে পারবেন। চাইলে কোনো নির্দিষ্ট স্ন্যাপশট লক করে রাখতে পারবেন যাতে অ্যাক্সিডেন্টালি ডিলিট না হয়। আবার চাইলে সব স্ন্যাপশট একসাথে ফ্লাশ করতেও পারবেন। এমনকি Cron জব দিয়ে পিরিয়ডিক্যালি স্ন্যাপশট নেওয়ার ব্যবস্থাও আছে।

ধরেন একটা ডেমো অ্যাপ বানালেন, যেখানে প্রতি ১৫ মিনিট পর ডেটাবেজ রিস্টোর করা দরকার - এই প্যাকেজ দিয়ে সহজেই সেই কাজ করতে পারবেন। আপনি বলতেই পারেন, “কেন ভাই, SQLite ডেটাবেজ তো ম্যানুয়ালি কপি-পেস্ট করা যায়!” - অবশ্যই যায়। কিন্তু সেটা করা, ম্যানুয়ালি ট্র্যাক রাখা বেশ পেইনফুল একটা কাজ। আর সার্ভার টার্মিনাল/SSH এ করা তো আরও পেইনফুল।

কিন্তু tyro-checkpoint আপনার সেই পেইন একদম লেমোনেড এর মতো মজাদার করে দেবে 🙂 ইনস্টল করতে পারবেন আর সব কম্পোজার প্যাকেজের মতোই - composer require hasinhayder/tyro-checkpoint

টাইরো চেকপয়েন্ট নিয়ে ডিটেইলস জানতে পারবেন এখানে - https://github.com/hasinhayder/tyro-checkpoint

ভালো লাগলে অবশ্যই গিটহাবে একটা স্টার দিয়ে আসবেন।

#PHP #Laravel #SQLite
Hasin Hayder

Written by

Hasin Hayder

Writing about code, design, and building things

More from Hasin Hayder

ডালু ইমলি কমিকস এর ওয়েবসাইট শুরু করলাম আমরা

কমিকসের ওয়েবসাইট, তাও আবার মাত্র ৫ ঘণ্টায়? ভাবছেন, এ তো অসম্ভব! কিন্তু ডালু-ইমলি কমিকসের নতুন ওয়েবসাইটটা আমরা ঠিক এইটুকু সময়ের মধ্যেই তৈরি করে ফেলেছি। কীভাবে এই ম্যাজিক সম্ভব হলো, আর এর পেছনের সহজ কৌশলগুলো কী কী?

May 6, 2026 · 1 min read

AI কোডিং এর খরচ কমাবেন কিভাবে

প্রতি মাসে এআই কোডিংয়ের পেছনে আপনার খরচ কি অকারণে বাড়ছে? বেশিরভাগ সময় ছোট কিছু ভুল অভ্যাসের কারণেই বিল কয়েক গুণ বেড়ে যায়। অথচ সামান্য কিছু কৌশল মেনে চললেই এআই ব্যবহারের খরচ অর্ধেক কমিয়ে আনা সম্ভব। আপনার অজান্তেই কোথায় টাকা নষ্ট হচ্ছে, তা কি জানেন?

Apr 30, 2026 · 1 min read
Back to all articles

Comments

Be the first to leave a comment.

Leave a Comment

Your comment will be held for moderation before appearing.

Solve 0 + 0 =