AI কোডিং এর খরচ কমাবেন কিভাবে

প্রতি মাসে এআই কোডিংয়ের পেছনে আপনার খরচ কি অকারণে বাড়ছে? বেশিরভাগ সময় ছোট কিছু ভুল অভ্যাসের কারণেই বিল কয়েক গুণ বেড়ে যায়। অথচ সামান্য কিছু কৌশল মেনে চললেই এআই ব্যবহারের খরচ অর্ধেক কমিয়ে আনা সম্ভব। আপনার অজান্তেই কোথায় টাকা নষ্ট হচ্ছে, তা কি জানেন?

1 min read
April 30, 2026 · AI · Hasin Hayder
AI কোডিং এর খরচ কমাবেন কিভাবে featured image

AI মডেল ইউজ করার সময় আপনার খরচ বেড়ে যাচ্ছে? অনেক সময়েই এর পেছনে আছে একদম সিলি কিছু ভুল প্রসেস

১ - আমরা একটা চ্যাট সেশনেই বিভিন্ন টাস্ক কন্টিনিউ করি, যার ফলে অযথা ইনপুট কনটেক্সট বাড়তে থাকে। নতুন টাস্কের জন্য নতুন সেশন করুন।

২ - অনেকে আবার না বুঝেই অনেক ফাইল কনটেক্সটে ফিড করে ফেলে, এমনকী যেগুলা লাগবে না সেগুলাও। সো শুধু মাত্র দরকারি ফাইল কনটেক্সটে দিন, কিংব‍া জাস্ট উল্লেখ করে দিন লাইন নাম্বার বা রেঞ্জ যদি আপনার জানা থাকে।

৩ - অনেকসময় অনেকে এজেন্টকে ইনস্ট্রাকশন দেয় অনলাইন ডকুমেন্টেশন পড়ে নিতে। এরপর এজেন্ট অসংখ্য ডকস পড়ে দরকারি ইনফো খোঁজার জন্য। কিন্তু আপনি যদি শুধু কারেক্ট অংশটা ফিড করেন, তাহলে এই ঝামেলা হয় না।

৪ - এই এজেন্ট কিছু একটা বানিয়ে ফেলার পরে যদি সেটা কারেক্ট না হয়, আমরা অনেকে বারবার ওখানেই ইনস্ট্রাকশন দিতে থাকি সেম মডেলকেই। কিন্তু এক দুইবার ট্রাই করার পরে আমরা যদি দেখি মডেল আসলে পারছে না ফিক্স করতে, দ্রুত অন্য মডেলে সুইচ করা দরকার।

৫ - প্রপারলি মডেল সিলেক্ট না করা একটা বড় ইস্যু খরচ বাড়ার। অনেক স্মল মডেল এখন অনেক ক্যাপাবল, কিন্তু অনেকে দেখা যায় ছোট ছোট কাজের জন্য বড় বড় মডেল সিলেক্ট করে ইনস্ট্রাকশন দেয়।

#LWHH
Hasin Hayder

Written by

Hasin Hayder

Writing about code, design, and building things

More from Hasin Hayder

ডালু ইমলি কমিকস এর ওয়েবসাইট শুরু করলাম আমরা

কমিকসের ওয়েবসাইট, তাও আবার মাত্র ৫ ঘণ্টায়? ভাবছেন, এ তো অসম্ভব! কিন্তু ডালু-ইমলি কমিকসের নতুন ওয়েবসাইটটা আমরা ঠিক এইটুকু সময়ের মধ্যেই তৈরি করে ফেলেছি। কীভাবে এই ম্যাজিক সম্ভব হলো, আর এর পেছনের সহজ কৌশলগুলো কী কী?

May 6, 2026 · 1 min read
Back to all articles

Comments

Be the first to leave a comment.

Leave a Comment

Your comment will be held for moderation before appearing.

Solve 0 + 0 =