ডালু ইমলি কমিকস এর ওয়েবসাইট শুরু করলাম আমরা

কমিকসের ওয়েবসাইট, তাও আবার মাত্র ৫ ঘণ্টায়? ভাবছেন, এ তো অসম্ভব! কিন্তু ডালু-ইমলি কমিকসের নতুন ওয়েবসাইটটা আমরা ঠিক এইটুকু সময়ের মধ্যেই তৈরি করে ফেলেছি। কীভাবে এই ম্যাজিক সম্ভব হলো, আর এর পেছনের সহজ কৌশলগুলো কী কী?

1 min read
May 6, 2026 · Hobby · Hasin Hayder
ডালু ইমলি কমিকস এর ওয়েবসাইট শুরু করলাম আমরা featured image

আজকে আমরা ডালু-ইমলি কমিক সিরিজের ওয়েবসাইট পাবলিশ করেছি। সাইটের কনটেন্ট ইঞ্জিন টাইরোপ্রেস, স্ট্যাটিক সাইট জেনারেটর হিসেবে ইউজ করেছি অ্যাস্ট্রো, আর হোস্ট হয়েছে ক্লাউডফ্লেয়ার পেজেস এ।

ডালু ইমলি কমিকস এর ওয়েবসাইট পাবেন এখানে - https://daalu-imli.com

যেহেতু টাইরোপ্রেস একদম ডে-ওয়ান থেকেই কনটেন্ট এর API সাপোর্ট আছে সুতরাং পুরো জিনিসটা বানাতে কোনও ভেজালই হয় নাই।

এর পাশাপাশি টাইরোপ্রেস এ কোনও নতুন পোস্ট হলেই এক্সটার্নাল ওয়েব হুকে কল করা যায়। আমরা সেটাকে ক্লাউডফ্লেয়ার পেজেস এর ডেপ্লয় হুকের সাথে লিঙ্ক করে দিয়েছি। ফলে নতুন পোস্ট হলেই API থেকে ডেটা নিয়ে অটোমেটিক অ্যাস্ট্রো দিয়ে স্ট্যাটিক সাইট বিল্ড হবে এবং সেটা ক্লাউডফ্লেয়ার পেজেস এ ডেপ্লয় হয়ে যাবে। একদম পানির মতো সহজ প্রসেস।

সাইটের হোমপেজ এর ডিজাইন তৈরি করার জন্য প্রথমে লাভেবল ইউজ করেছি, এরপরে মিনিম্যাক্স M2.7 আর ডিপসিক V4 প্রো দিয়ে অনেককিছু চেঞ্জ করা হয়েছে। এদের সাথে কমিউনিকেট করার জন্য VSCode এ কিলোকোড ইউজ করেছি।

এরপরে সেই মার্কআপ অ্যাস্ট্রো প্রজেক্টে কনভার্ট করেছি মিনিম্যাক্স M2.7 দিয়ে। কনটেন্ট তৈরি করতে ম্যানুয়াল এফোর্ট দিয়েছি আমি আর মেহজাবীন। লাভেবল এর ডিজাইন থেকে শুরু করে ডোমেইন কিনে ক্লাউডফ্লেয়ারে ডেপ্লয় পর্যন্ত ৫ ঘণ্টা লেগেছে। অর্ধেক সময় গিয়েছে সাইটের মার্কআপ আর ডিজাইনেই। বাকিটা বাকিটুকুতে।

আমি Tips & Tricks সহ পুরো প্রসেসটা কালকে একটা সুন্দর ভিডিও করে দেখাতে চাই একদিন।

Hasin Hayder

Written by

Hasin Hayder

Writing about code, design, and building things

More from Hasin Hayder

AI কোডিং এর খরচ কমাবেন কিভাবে

প্রতি মাসে এআই কোডিংয়ের পেছনে আপনার খরচ কি অকারণে বাড়ছে? বেশিরভাগ সময় ছোট কিছু ভুল অভ্যাসের কারণেই বিল কয়েক গুণ বেড়ে যায়। অথচ সামান্য কিছু কৌশল মেনে চললেই এআই ব্যবহারের খরচ অর্ধেক কমিয়ে আনা সম্ভব। আপনার অজান্তেই কোথায় টাকা নষ্ট হচ্ছে, তা কি জানেন?

Apr 30, 2026 · 1 min read
Back to all articles

Comments

Be the first to leave a comment.

Leave a Comment

Your comment will be held for moderation before appearing.

Solve 0 + 0 =