কোডিং এর জন্য কোন AI সাবস্ক্রিপশন ইউজ করব

অনেকেই কনফিউশন এ থাকেন কোন AI মডেল নিয়ে কোডিং এর কাজ করবেন। এখানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কিছু আইডিয়া এবং সাজেশন শেয়ার করি, সবরকম বাজেট এর জন্য।

1 min read
March 30, 2026 · AI · Hasin Hayder
কোডিং এর জন্য কোন AI সাবস্ক্রিপশন ইউজ করব featured image

অনেকেই কনফিউশন এ থাকেন কোন AI মডেল নিয়ে কোডিং এর কাজ করবেন। এখানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কিছু আইডিয়া এবং সাজেশন শেয়ার করি, সবরকম বাজেট এর জন্য।

আজকাল অনেক মডেল অ্যাভেইলেবল, অনেক ইনফারেন্স প্রোভাইডার অ্যাভেইলেবল যারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার এ মডেল হোস্ট করে আপনাকে ইউজ করতে দেয়। আপনি যদি আপনার ডেভলপার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন তাহলে AI মডেল এর পেছনে ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াসলি চিন্তা করা উচিত। যদিও অনেক মডেল ওপেন সোর্স, কিন্তু সেগুলো নিজের কম্পিউটার এ হোস্ট করতে গেলে আপনার যেরকম পাওয়ারফুল হার্ডওয়্যার লাগবে সেটার চেয়ে কোডিং প্ল্যান এর সাবস্ক্রিপশন কেনা বেটার। নিশ্চিন্ত থাকুন, ইউজ করতে জানলে টাকা উসুল হয়ে যাবে।

প্রথমেই আসি ফ্রি প্ল্যান নিয়ে। আপনি যদি আপাতত খরচ না করেও কোয়ালিটি মডেল অ্যাক্সেস করতে চান তাহলে আপনার কাছে মোটামুটি তিন-চারটা অপশন আছে।

এবার আসি পেইড প্ল্যান এর কথায়।

এখনকার দিনে মোটামুটি সব কোডিং প্ল্যান ই $10/month থেকে শুরু হয়। চলেন কয়েকটা পেইড প্রোভাইডার এর সুবিধা অসুবিধা দেখি।

তবে এখানে একটা ছোট ক্যাচ আছে!

গিটহাব কোপাইলটে লেটেস্ট মডেল হলেও কনটেক্সট উইন্ডো একটু লিমিটেড (ডেইলি কাজের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যদিও একদম ওকে)।

এবার চলেন কোডিং প্ল্যান কেনার জন্য কিছু টিপস দেই। কেনার সময় খেয়াল রাখবেন ওদের কোটা কেমন। যদি দেখেন পুরো টোকেন বেসড প্রাইসিং, তাহলে কাজ করা অনেক এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। যদি দেখেন আওয়ারলি বা ডেইলি কল কোটা আছে তাহলে সেটা দিয়ে শুরু করা বেটার। এর পাশাপাশি বড় কনটেক্সট উইন্ডো পেলে আরও ভালো।

আমার মতে যদি প্রিমিয়াম কোডিং প্ল্যান কিনতে চান, তাহলে Github Copilot Pro, অথবা Google AI Pro প্ল্যান ফর Antigravity কিংব Minimax দিয়ে শুরু করতে পারেন। পারফরম্যান্স ভালো, ফিচার ভালো, দারুন সব বেনিফিটস ও পাবেন - টোকেন প্রাইসিং নিয়ে চিন্তা থাকবে না। যেমন Antigravity তে আপনি NB2, অর্থাৎ Nano Banana 2 ও ইউজ করতে পারবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে কিনে দেয় এবং বাজেট ইস্যু না থাকে, তাহলে নির্দ্বিধায় Github Copilot Pro $39/mo ফর বেটার ইউজ, কিংব Claude Max ($200/month)।

* Image from FreePik

#Vibe Coding
Hasin Hayder

Written by

Hasin Hayder

Writing about code, design, and building things

More from Hasin Hayder

ডালু ইমলি কমিকস এর ওয়েবসাইট শুরু করলাম আমরা

কমিকসের ওয়েবসাইট, তাও আবার মাত্র ৫ ঘণ্টায়? ভাবছেন, এ তো অসম্ভব! কিন্তু ডালু-ইমলি কমিকসের নতুন ওয়েবসাইটটা আমরা ঠিক এইটুকু সময়ের মধ্যেই তৈরি করে ফেলেছি। কীভাবে এই ম্যাজিক সম্ভব হলো, আর এর পেছনের সহজ কৌশলগুলো কী কী?

May 6, 2026 · 1 min read

AI কোডিং এর খরচ কমাবেন কিভাবে

প্রতি মাসে এআই কোডিংয়ের পেছনে আপনার খরচ কি অকারণে বাড়ছে? বেশিরভাগ সময় ছোট কিছু ভুল অভ্যাসের কারণেই বিল কয়েক গুণ বেড়ে যায়। অথচ সামান্য কিছু কৌশল মেনে চললেই এআই ব্যবহারের খরচ অর্ধেক কমিয়ে আনা সম্ভব। আপনার অজান্তেই কোথায় টাকা নষ্ট হচ্ছে, তা কি জানেন?

Apr 30, 2026 · 1 min read
Back to all articles

Comments

Be the first to leave a comment.

Leave a Comment

Your comment will be held for moderation before appearing.

Solve 0 + 0 =